পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল সভাপতির দায়িত্বে সুপ্রকাশ গিরি - The News Lion

পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল সভাপতির দায়িত্বে সুপ্রকাশ গিরি




দি নিউজ লায়ন ;  পূর্ব মেদিনীপুর জেলার যুব নেতৃত্বকে ঢেলে  সাজালো তৃণমূল। রামনগর এর বিধায়ক অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরিকে ফের যুব তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি করা হল।


শনিবার রাতে বিবৃতিতে জারি করে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূলের সভাপতি পার্থসারথি মাইতিকে রাজ্য সংগঠনের সহ-সভাপতি পদে আনা হল। বদলে রাজ্যের সহ-সভাপতি পদে থাকা সুপ্রকাশ গিরিকে ফের জেলা যুব সংগঠনের সভাপতি করা হয়েছে।অধিকারীদের বিরোধী বলে সুপ্রকাশ ও পার্থসারথি পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে পরিচিত। সুপ্রকাশের বাবা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। পার্থসারথির বাবা চিত্ত মাইতি। তমলুকের শিক্ষক নেতা হিসেবেই পরিচিতি চিত্তবাবুর। পূর্ব মেদিনীপুরে দুজনেই অধিকারীদের বিরোধী বলে পরিচিত রাজনৈতিক মহলে।


 হলদিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আসগর আলিকেও জেলা তৃণমূল যুব'র সহ-সভাপতির পদ দেওয়া হয়েছে। এক সময় শুভেন্দু ঘনিষ্ট হলেও লকডাউনের সময় থেকেই শুভেন্দুর সাথে দুরত্ব তৈরী হয় আসগর আলির। রাজনৈতিক মহলের মতে তৃণমূল যুব নেতৃত্বে রদবদল করে বিজেপির বিরুদ্ধে লড়াইকে আরও জোরদার করল তৃণমূল। যুব নেতৃত্বকে সামনে রেখে জেলা জুড়ে আন্দোলনের ব্লুপ্রিন্ট তৈরি করছে তৃণমূল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.